কিছু সময় পর গত হওয়া বছরটাই হয়ত নতুন বছরের উপহার হিসেবে কপালে লেখা আছে.........জীবনে নতুনত্বের স্বাদ তত দিনই পাবো না যত দিন নিজের টাকা না হবে......আর জীবন নিয়ে সিদ্ধান্ত...... সে গুলো তো প্রতি বছর খাঁচায় বন্দী রেখেই চলি...তাই নতুন বছরেও নতুন কোন আকাঙ্খা জন্ম নেওয়ার অধিকার আমি হারিয়ে ফেলেছি......সম্ভবত সেইটা হারিয়েছি ছোট কাল থেকেই......তবুও আশা ছাড়ি নি...যদিও মাঝে মাঝে ভাবী আশা করে লাভ কি......আমি তো শুন্য.........তখন আমার অজান্তেই আশার ফানুস নিমিষেই হারিয়ে যায়...তাই নতুন বছরে তীর্থের কাক হয়ে আমাকে বরণ করেই নিতে হবে কেননা এটাই বাস্তবতা......আর আমিও তা থেকে ব্যতিক্রম চাইলেই হতে পারব না......তাই!!!!!!!!!!!!!!!!!!!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন