আজ কেন এখনো বসে
আছি তোমার অপেক্ষায়………যেখানে গোধূলী তার রং হারিয়েছে ..........অন্তহীন শূন্যতা
দিগন্ত পানে ছুটে চলেছে......ভাবলেস হীন দুই চোখে স্বপ্ন নিয়ে তুমি আসবে ভেবে বসে আছি………অসীম শূন্যতার নিচে...তুমি হয়ত অনুভব করছো না এক অজানা মেঘ
কেঁদে চলেছে অবিরত তোমারই অজান্তে...আমি জানি তুমি আসবে না...কিন্তু তারপরও এক রাশ
স্বপ্ন নিয়ে বসে আছি যদি কখনও বৃষ্টির দলের সাথে খেলার ছলে চলে আসো...কিংবা ধর্মের
বেড়াজালকে হার মানিয়ে আমার আঙ্গিনায় বৃষ্টিতে ভিজতে আসো...আমি জানি তুমি হয়ত তাও আসবে
না, কেননা তুমি যে ধর্মের বেড়াজালকে অনেক ভয় পাও...কিন্তু মনে
রেখো তোমাকে শরৎ-এর স্নিগ্ধতায় কিংবা শ্রাবণের শ্রাবন্তীনীর বেসে আমি চাই...
.jpg)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন